পরীক্ষামূলক সংস্করণ

আগারগাঁওয়ে দুই পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর আগারগাঁও থেকে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পেট্রোল বোমাগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এদিকে একই রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। রোববার যাত্রার জন্য অপেক্ষারত অবস্থায় ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। পরে দ্রুত আগুন নেভানো হয়।

তবে আগারগাঁও থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা এবং কমলাপুরে ট্রেনে আগুন লাগার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রেনে আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান খবর

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ

ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত

মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিমকে (১৩) হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কিশোর অপরাধের তথ্য উঠে এসেছে।

অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র অপ্রতিম হত্যার ঘটনায় জড়িত চারজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসামিরা কিশোর অপরাধী চক্রের সদস্য এবং তারা ইতোমধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে। উদ্ধার হয়েছে নিহত অপ্রতিমের আইফোন।

আসছে...