পরীক্ষামূলক সংস্করণ

এমপি গাজী নজরুলের ৪ দিন, স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে পৃথক মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালত গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শামসুজ্জোহা সরকার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পৃথক মেয়াদে রিমান্ডের আদেশ দেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ভিকটিম মরিয়ম খাতুন (১৯) ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করার সময় গ্রেপ্তার আসামিরা একই বাসায় ছিলেন। আত্মহত্যার পেছনে তাদের কোনো প্রভাব ছিল কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ, ভয়ভীতি প্রদর্শন কিংবা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তার ঘটনায় আসামিদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা এবং তার অবস্থান শনাক্ত করতেও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যেভাবে মরিয়মের মরদেহ উদ্ধার

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় এমপি গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ফ্ল্যাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

আত্মহত্যায় প্ররোচনার মামলা

মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে ওই রাতেই শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়।

পরে রাত ১টার দিকে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে গাজী নজরুলের ৪ দিন এবং মাকসুদার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রধান খবর

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অপ্রতিম হত্যার নেপথ্যে আইফোন, ৫ হাজার টাকার পাওনা ও ‘অসম বন্ধুত্ব’

আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে কুমিল্লার ১৩ বছরের কিশোর অপ্রতিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। টিকটক ভিডিও বানানোর প্রলোভনে লালমাই পাহাড়ে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় তুহিন ও তার সহযোগীরা। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মরিয়মের মৃত্যু: আনুষ্ঠানিকতা শেষে সকালে এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার দেখাবে পুলিশ

রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্ররোচনার অভিযোগে মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আছেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আসছে...