পরীক্ষামূলক সংস্করণ

বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই ইনজুরিতে নেইমার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের হয়ে খেলেননি নেইমার জুনিয়র। প্রায় ২৯ মাস পর চলতি মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে প্রাথমিক দলে ডাক দেওয়া হলেও আবারও চোটে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড।

মাংসপেশির ইনজুরির কারণে ব্রাজিলের চূড়ান্ত দল থেকে বাদ পড়ার শঙ্কায় আছেন সান্তোস তারকা। বুধবার ব্রাজিলের সিরি ‘আ’-তে মিরাসলের বিপক্ষে ম্যাচে তার ফিটনেস পর্যবেক্ষণ করতে মাঠে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারেননি নেইমার।

আগামী ১৬ মার্চ প্রীতি ম্যাচ দুটির জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে ফিটনেস প্রমাণ করতে না পারলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হতে পারে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার জন্য।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...