পরীক্ষামূলক সংস্করণ

বৃহস্পতিবার ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত থাকায় উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া এভিনিউ ও আসাদগেট এলাকায় যান চলাচল বাড়বে।

যানজট এড়াতে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কিছু সড়কে ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে সরাসরি মোড় নেওয়া যাবে না এবং মানিক মিয়া এভিনিউ থেকেও খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিতে প্রবেশে বিধিনিষেধ থাকবে।

ডিএমপি নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...