পরীক্ষামূলক সংস্করণ

মৌলভীবাজারে নারী অপহরণের চেষ্টার ঘটনায় তিনজন গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. জাকির মিয়া (২৬), সদর উপজেলার মো. কাওছার আহমদ (৩৪) এবং নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ সকালে ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার জন্য বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেটকার এসে তাকে শ্রীমঙ্গল যাবার জন্য জিজ্ঞাসা করে। অস্বীকৃতি জানালে গাড়িটি তাকে অনুসরণ করে এবং একপর্যায়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির পর তিনি নিজেকে রক্ষা করে পালিয়ে যান।

পুলিশ অভিযানের মাধ্যমে গত ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে গ্রেপ্তার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত সাদা প্রাইভেটকার উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তারকৃতরা মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।

পলাতক আরও এক আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার এবং মামলার তদন্ত এখনো চলমান।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...