পরীক্ষামূলক সংস্করণ

ধর্ষণ মামলায় কারাভোগের পর জামিন পেলেন হিরো আলম

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বিয়ের প্রলোভনে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেলে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে হয়রানি করার জন্যই মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়। পরে গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

হিরো আলম জানান, তিনি এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং সত্য একদিন প্রকাশ পাবে বলে আশা করছেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...