পরীক্ষামূলক সংস্করণ

বউ বরণ নয়, বাড়িতে সারি সারি ৯ মরদেহ—দাফনের অপেক্ষায় স্বজনেরা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, কনে মারজিয়া আক্তার মিতু, কনের বোন, নানি, দাদি, বরের বাবা বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন স্বজন এবং মাইক্রোবাস চালক। আব্দুর রাজ্জাক মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ মোংলায়, ৪ জনের কয়রায় এবং চালকের মরদেহ রামপালে নেওয়া হয়েছে।

নিহত বরের ভাই জনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে, পরিবারের সবাইকে হারালাম।” স্থানীয়রা জানান, মরদেহ গোসল সম্পন্ন হয়েছে এবং জুমার নামাজের পর দাফন সম্পন্ন করা হবে। কাটাখালি হাইওয়ে থানার ওসি জানান, পরিবারের আবেদনের ভিত্তিতেই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...