পরীক্ষামূলক সংস্করণ

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) নিশ্চিত করেছে, উত্তর কোরিয়া প্রায় ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে নিক্ষেপ করেছে।

জয়েন্ট চিফসের বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার সুনান এলাকার কাছ থেকে স্থানীয় সময় দুপুরের দিকে প্রায় ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া চলার সময় উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই মহড়াগুলোকে হামলার মহড়া হিসেবে উল্লেখ করে এবং প্রায়ই নিজেদের সামরিক প্রদর্শনী বা অস্ত্র পরীক্ষা বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করে থাকে।

এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনও এই পরীক্ষার উদ্দেশ্য।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...