পরীক্ষামূলক সংস্করণ

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহাদী আমিন বলেন, জাতিসংঘের দায়িত্বশীল এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় পেশাগত শর্ত পূরণ করেই জাইমা রহমান নিয়োগ পেয়েছেন। তার দাবি, জাইমা নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘের পি-৩ পর্যায়ের পদে নিয়োগ পেয়েছেন এবং এই নিয়োগের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, পি-৩ পর্যায়ের পদের জন্য সাধারণত পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়। জাইমা রহমানের পেশাগত প্রোফাইল ওই পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জাইমা রহমান সেখানে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই কার্যালয়ে মোট ৪০ জন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে জাইমাসহ ছয়জন বাংলাদেশি।

জাইমা রহমান আইন ও রাজনীতি বিষয়ে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি করার যোগ্যতা অর্জন করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যে আইন ও নীতিসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কার্যক্রম ও বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং তার নিউইয়র্ক সফরের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

প্রধান খবর

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

একলাফে লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম!

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বিইআরসি। লিটারপ্রতি নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরের কয়েকটি ঘটনাতেও তদন্ত চলছে।

আসছে...