পরীক্ষামূলক সংস্করণ

বিএনপি হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল বিএনপি নয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে মশাল মিছিল ও সমাবেশ শুরুর আগে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের সমর্থনে দলটি সরকার গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। লং মার্চের কর্মসূচি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, পায়ে হেঁটে যাওয়ার কথা বলা হলেও ওই কর্মসূচিতে কয়েকশ গাড়ি ব্যবহার করা হয়েছে।

তেল-গ্যাসের সংকটের কথা বলার পাশাপাশি কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহারের অভিযোগও তোলেন প্রতিমন্ত্রী। সংসদের ভেতরে ও বাইরে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম আরও অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের জোট গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এ বিষয়ে সজাগ ও সচেতন রয়েছে বলে দাবি করেন তিনি।

যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

একলাফে লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম!

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বিইআরসি। লিটারপ্রতি নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরের কয়েকটি ঘটনাতেও তদন্ত চলছে।

আসছে...