পরীক্ষামূলক সংস্করণ

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে। পুনর্নির্ধারিত ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

প্রধান খবর

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

একলাফে লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম!

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বিইআরসি। লিটারপ্রতি নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরের কয়েকটি ঘটনাতেও তদন্ত চলছে।

আসছে...