পরীক্ষামূলক সংস্করণ

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের ঘোষণা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জানিয়েছে, আগামীকাল রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে তারা আন্দোলনে যাবে। এ লক্ষ্যে আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই সরকারের শেষ সময়। সরকার দ্রুত অধিবেশন না ডাকলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, অধিবেশন না ডাকলে এর দায় সরকারকেই নিতে হবে এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...