পরীক্ষামূলক সংস্করণ

আইনি জটিলতা শেষ হলেই ফিরতে চান সাকিব

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি জানান, তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার কারণেই এখনো দেশে ফেরা হয়নি। এসব সমস্যা সমাধান হলেই দ্রুত জাতীয় দলে ফিরতে চান তিনি।

একটি পডকাস্টে সাকিব বলেন, বিষয়টি আইনি হওয়ায় কত সময় লাগবে তা বলা কঠিন। তবে সমস্যা মিটে গেলে যত দ্রুত সম্ভব তিনি দলে ফিরবেন বলে আশা করেন।

এ সময় পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক-এর বোলিং নিয়ে তিনি বলেন, এমন ব্যতিক্রমী বোলারের বিপক্ষে প্রথমে মানিয়ে নেওয়া কঠিন হলেও খেলতে খেলতে সহজ হয়ে যায়। উদাহরণ হিসেবে তিনি অজন্তা মেন্ডিস ও মুত্তিয়া মুরালিধরন-এর কথাও উল্লেখ করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...