পরীক্ষামূলক সংস্করণ

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানার সাততলা ভবনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের ভবনে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, কারখানায় কাজ করার সময় ভবনের তৃতীয় তলার একটি গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। এ সময় আতঙ্কিত হয়ে অনেকে ছাদে উঠে যান। আবার কেউ কেউ হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।

খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি কারখানার ছাদে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...