পরীক্ষামূলক সংস্করণ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় গিয়ে রোববার সন্ধ্যায় লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সেখান থেকে ফেরার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কয়েকজন যুবকের নেতৃত্বে তার ও সঙ্গীদের ওপর হামলা চালানো হয়।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার পর নেতা-কর্মী ও পুলিশের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা কুমারখালী থানার উদ্দেশে রওনা হন। হামলার ঘটনায় মামলা করার জন্য তারা থানায় গেছেন বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা কারা এ ঘটনায় জড়িত, তা জানা যায়নি। হামলায় কেউ আহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান খবর

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ন, নিরাপদ আবাসন ও টেকসই নগর গড়তে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন সারাহ কুক।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আসছে...