পরীক্ষামূলক সংস্করণ

হাসপাতালে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ভারতের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার (১৬ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘন ধোঁয়ায় পুরো নিবিড় পরিচর্যা কেন্দ্র ঢেকে যায়। এতে রোগী, চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এবং অন্তত ১০ জন রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি।

প্রথমদিকে হাসপাতালের কর্মচারীরাই আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রের ভেতরেই সাতজন রোগীর মৃত্যু হয়েছে। পরে তাদের মধ্যে কয়েকজনকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময় আরও তিনজনের মৃত্যু ঘটে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে—ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নাকি আগুনে পুড়ে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারকে ২৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট ও অসুস্থতায় ভুগছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...