পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হলেন সানী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে ঢাকা-১৭ আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে সানীকে এ আসনের প্রতিনিধি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। পরে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...