অল ক্রাইমস. টিভি ডেস্ক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। সোমবার সরকারি শেষ কর্মদিবস শেষে রাত থেকেই যাত্রীদের উপচেপড়া উপস্থিতি দেখা যায়, যা মঙ্গলবার ভোরেও অব্যাহত ছিল। প্রতিটি ট্রেনই পূর্ণ যাত্রী নিয়ে সময়মতো স্টেশন ছাড়ছে, ফলে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে স্বস্তি রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের কড়াকড়ি নজরদারির কারণে বিনা টিকিটে প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। প্রয়োজনে স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার কারণে ভোগান্তি কম হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদ হওয়ায় এবং টানা ছুটির কারণে আজ থেকেই মূল যাত্রার চাপ শুরু হয়েছে, যা ঈদের আগ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।



