পরীক্ষামূলক সংস্করণ

বিমানবন্দর ও ফরেন পোস্ট অফিসে অভিযান, ৩ কোটি ২৩ লাখ টাকার পণ্য জব্দ

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে স্বর্ণবার, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি-নিষিদ্ধ ‘গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম’, ব্যবহৃত ল্যাপটপ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আটক করা হয়। স্বর্ণবারটির শুল্ককরাদিসহ মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।

একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে এবং বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ প্রায় ৩০ লিটার এবং আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

পরদিন শুক্রবার (১৬ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করেন কাস্টমস গোয়েন্দারা। ইনজেকশনগুলোর মোট পরিমাণ ১৬১ মিলিলিটার বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং অননুমোদিত উপায়ে এসব সৌন্দর্যবর্ধক ইনজেকশন ব্যবহার করলে দৃষ্টিশক্তি হ্রাসসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব পণ্য আটক করা হয়েছে বলে জানানো হয়।

একই দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় আমদানি-নিষিদ্ধ ‘গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম’ এবং ২৩টি ব্যবহৃত কোর আই৫ (Core i5) ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা ক্রিমের পরিমাণ ১ হাজার ১০৪ কেজি। ক্রিম ও ল্যাপটপসহ আটক পণ্যের মোট মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা ‘গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিমে’ ক্ষতিকর রাসায়নিক ও পারদ থাকার ঝুঁকি রয়েছে। এ ধরনের নিষিদ্ধ পণ্য মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে, অনুমোদনহীন সৌন্দর্যবর্ধক ইনজেকশনের ব্যবহারও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।

কর্তৃপক্ষের মতে, এসব পণ্যের অবৈধ প্রবেশ ও ব্যবহার প্রতিরোধে বিমানবন্দর এবং ফরেন পোস্ট অফিসকেন্দ্রিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আসছে...