পরীক্ষামূলক সংস্করণ

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ৪২৬০ মামলা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন অমান্যকারী ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং এবং ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এ সময় সড়কে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ডাম্পিং ও রেকার কার্যক্রমও পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, দুই দিনে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ বিভাগে মোট ১ হাজার ২৯৪টি মামলা করা হয়েছে।

অন্য বিভাগগুলোর মধ্যে ট্রাফিক-মতিঝিলে ৬৩৮টি, উত্তরা বিভাগে ৬১০টি, ওয়ারী বিভাগে ৫৩৫টি, মিরপুর বিভাগে ৫০৪টি, তেজগাঁও বিভাগে ২৫৬টি, লালবাগ বিভাগে ২৪৯টি এবং রমনা বিভাগে ১৭৪টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

প্রধান খবর

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। ছয়জনের পরিচয় শনাক্ত হলেও বাকি চারজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আসছে...