পরীক্ষামূলক সংস্করণ

ইরানে হামলা ঘিরে উত্তেজনা, ইসরাইলি যুদ্ধবিমানে আঘাতের দাবি তেহরানের

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরানের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দাবি করেছে। তবে ইসরাইল তা অস্বীকার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরুর পর এটি তৃতীয় এমন ঘটনা বলে দাবি করা হচ্ছে। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের একটি যুদ্ধবিমান ইরানের আকাশে বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়লেও কোনো ক্ষতি ছাড়াই অভিযান শেষ করেছে।

আইআরজিসি’র দাবি, সংঘাত শুরুর পর থেকে তারা ইরানের আকাশে ২০০-এর বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ধ্বংস করেছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...