পরীক্ষামূলক সংস্করণ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে: নিহত বেড়ে ২৩, উদ্ধার তৎপরতা শেষ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ নারী, ৪ পুরুষ ও ৮ শিশু রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

ডুবে যাওয়া বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বাসটি নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীরে তলিয়ে গিয়ে পন্টুনের নিচে আটকে ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আরও কয়েকটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অন্তত ১০-১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল ভারী হয়ে উঠেছে, নিখোঁজদের খোঁজে এখনও ছুটছেন অনেক পরিবার।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...