পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে পাঁচ সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ বোর্ড গঠনের ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ১ নভেম্বর থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। এর ধারাবাহিকতায় রোববার পাঁচ সদস্যের বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়।
নতুন এই মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের বিষয়ে কাজ করবে।



