পরীক্ষামূলক সংস্করণ

কুয়েতে নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৩১ অক্টোবর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে আল মুতলার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেন জননিরাপত্তা বিভাগের সদস্যরা। ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে ওই ভবনের সাবেক এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। মরদেহ উদ্ধারের আগেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংবাদমাধ্যমের প্রতিবেদনে গ্রেপ্তার বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

তদন্তকারীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের আগে ওই ব্যক্তি রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে শার্ক পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছিলেন। তদন্তকারীদের ধারণা, তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, নিজের স্থলে চাকরিতে যোগ দেওয়া নতুন নিরাপত্তারক্ষীর সঙ্গে বিরোধের জেরে তিনি এ ঘটনা ঘটান বলে স্বীকারোক্তি দিয়েছেন।

প্রধান খবর

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। নরসিংহপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পর আশপাশের বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ: সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে।

আসছে...