পরীক্ষামূলক সংস্করণ

লক্ষ্মীপুরে আধিপত্যের সংঘর্ষে ৮ জন গ্রেফতার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামে। সোমবার দুই গ্রামবাসীর মধ্যে মারামারি এবং মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছিল। এতে আব্দুর রহিম নামে একজন পথচারী বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মানিক নামের একজনকে চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহতদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

গ্রেফতাররা হলেন: দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...