পরীক্ষামূলক সংস্করণ

অনুমোদনের আগে করোনা পরীক্ষার সাময়িক সনদ চায় গণস্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
করোনা পরীক্ষায় কিটের সরকারি অনুমোদনের আগ পর্যন্ত সাময়িক পরীক্ষার অনুমতিপত্র দেয়ার দাবি জানিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র।
সোমবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেন্দ্রের ট্রাস্টি
ডা. জাফরুল্লাহ বলেন, গত মার্চ মাস থেকে এ কিট কার্যকরের প্রক্রিয়া শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শেষ পর্যন্ত ফাইলটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। ফলে এখনও পরীক্ষার জন্য জমাই দেয়া যায়নি গণস্বাস্থ্যের কিট।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কিট পরীক্ষার কাজটি কমিটির মাধ্যমে করা হচ্ছে। কেউ অসহযোগিতা করছে না বলে দাবি তার।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...