পরীক্ষামূলক সংস্করণ

দেশজুড়ে ৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৫৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ৯ দিনে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে। পাশাপাশি নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এ সময়ে ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ২১টি মামলা হয়েছে। বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে পুলিশি নজরদারি, টহল ও তল্লাশিচৌকি জোরদার করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি এবং দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...