রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গুলশান থানায় নেওয়া হয়।
প্রাপ্ত তথ্যমতে, সকালে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানায় নেওয়া হয়েছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।



