পরীক্ষামূলক সংস্করণ

মদনে টোল আদায়কারীর মারধরে জুলাই আন্দোলনে চোখ হারানো বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার মারধরে আব্দুল বারেক (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখের দৃষ্টি হারানো বারেক সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাতনিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন আব্দুল বারেক। এ সময় পরিবহনের টোল আদায় নিয়ে মদন পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আতিকুলের ঘুষিতে গুরুতর আহত হন বারেক। পরে স্থানীয়রা তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই নেত্রকোণার মদন উপজেলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালালে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ওই আন্দোলনে অংশ নেওয়া নাতি মেহেদীকে খুঁজতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন আব্দুল বারেক। এতে তাঁর এক চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়।

প্রধান খবর

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠক শুরু হয়।

আসছে...