পরীক্ষামূলক সংস্করণ

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আল ওয়াতান সড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়।

দুর্ঘটনায় নিহতদের পরিচয়, তাঁদের জাতীয়তা এবং অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানানো হয়নি। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রধান খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

আসছে...