পরীক্ষামূলক সংস্করণ

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প  

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে তাকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ও ইস্রায়েলের যৌথ অভিযানের পর তেহরান অনানুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দিয়েছিল।

ট্রাম্প বলেন, “বিশ্বের কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হওয়ার মতো কাজ চাইবেন না। আমি বলেছি, না ধন্যবাদ।” তবে বাস্তবে আলী খামেনেইর মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানি কর্মকর্তারা গোপনে যুদ্ধ বন্ধের জন্য মার্কিন পক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী, কিন্তু জনগণের প্রতিক্রিয়া ও নিরাপত্তার কারণে তা প্রকাশ করছেন না। তেহরান প্রকাশ্যে আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং কিছু গ্যারান্টি চেয়েছে, যেমন ভবিষ্যতে হামলা না করা, ক্ষতিপূরণ প্রদান ও হরমুজ প্রণালীর ওপর পূর্ণ কর্তৃত্ব স্বীকৃতি।

এক মাস ধরে চলা যুদ্ধের মধ্যেও ইরান তাদের সামরিক অবস্থান বজায় রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের দাবি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ ও অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করার কৌশল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...