পরীক্ষামূলক সংস্করণ

ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা উগান্ডার সেনাপ্রধানের

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার আফ্রিকার দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়তে পারে। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, ইসরায়েল ধ্বংসের মুখে পড়লে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে নামবে।

তিনি জানিয়েছেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, তারা তাদের নিজস্ব প্রতিক্রিয়া দেখাবে। এছাড়া ইসরায়েলের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, উগান্ডার সেনারা প্রস্তুত।

জেনারেল মুহুজি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তার প্রো-ইসরায়েলি অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

উগান্ডা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পদক্ষেপ ঘোষণা করেনি, তবে এই হুমকি মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...