পরীক্ষামূলক সংস্করণ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করে পুলিশ।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন। এই ঘটনার তদন্তে গঠিত কমিশন ওলি ও রমেশ লেখককে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি।

ওলি এই অভিযোগকে আগে থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহ দায়িত্ব গ্রহণ করেছেন। তার সরকারের শুরুতেই এই গ্রেপ্তারি অভিযান নেপালের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে সম্ভাব্য অস্থিরতা এড়াতে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...