অল ক্রাইমস. টিভি ডেস্ক
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। ৩০ মার্চ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ১১টায়। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে। তার জানাজার পর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



