পরীক্ষামূলক সংস্করণ

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা!

অল ক্রাইমস. টিভি ডেস্ক

শুক্রবার (২৭ মার্চ) জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ফেসবুক পেজে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একজন অজ্ঞাত ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন ধরাতে দেখা যায়।

পরিদর্শনে স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে এবং এটি জুলাইয়ের চেতনাকে অবমাননা। দ্রুত জড়িতদের গ্রেফতার না করা হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...