অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ থেকে আলু আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভিয়েতনামে বাংলাদেশি আলুর বাজার উন্মুক্ত হলো।
শুক্রবার, ২৭ মার্চ, ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন প্রদান করে।
হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেয়েছে।



