পরীক্ষামূলক সংস্করণ

আয়কর রিটার্নের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি, ৯০ দিন পর্যন্ত অনলাইন আবেদন সুবিধা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জাতীয় রাজস্ব বোর্ড (নব) ২০২৫-২০২৬ করবর্ষের জন্য প্রায় সব ব্যক্তি করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। ইতিমধ্যে ৫০ লাখের বেশি ব্যক্তি করদাতা নিবন্ধিত হয়েছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে, কেউ যদি এই সময়ের মধ্যে দাখিল করতে না পারেন, তারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।

নব অনলাইন টাইম এক্সটেনশন মেন্যুর মাধ্যমে সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াটি সহজ, দ্রুত এবং স্বচ্ছ করেছে। অনলাইনে আবেদন মঞ্জুর হলে করদাতারা জরিমানা বা অতিরিক্ত কর ছাড়া বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন।

যারা এখনও রিটার্ন দাখিল করেননি, তারা ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। ই-রিটার্নে রেজিস্ট্রেশন না থাকলে বায়োমেট্রিক সিম ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

নব করদাতাদের অনুরোধ করেছে, রিটার্ন দাখিলের শেষ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করুন এবং সময় বৃদ্ধির জন্য প্রয়োজন হলে অনলাইনে আবেদন করুন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...