অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রযুক্তি দুনিয়ার দুই শীর্ষ ব্যক্তিত্ব মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক –এর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি আদালতে জমা দেওয়া এক নথিতে দেখা গেছে, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি জুকারবার্গ নিজেই মাস্ককে বার্তা পাঠিয়ে সহায়তার প্রস্তাব দেন। তিনি জানান, মাস্কের টিমের বিরুদ্ধে কোনো হুমকি বা ডক্সিং ছড়ালে তা সরিয়ে দিতে তার টিম প্রস্তুত।
এর জবাবে মাস্ক একটি হৃদয়ের ইমোজি পাঠান এবং পরে OpenAI অধিগ্রহণে যৌথভাবে বিড করার আগ্রহ আছে কি না জানতে চান। জবাবে জুকারবার্গ ফোনে আলোচনার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত এতে যুক্ত হননি।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতা থাকলেও বড় ইস্যুতে প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার সম্ভাবনা থেকেই যাচ্ছে—বিশেষ করে এআই ও নীতিনির্ধারণী ক্ষেত্রে।



