পরীক্ষামূলক সংস্করণ

ডিএমপি মিডিয়া শাখার নতুন ডিসি নাসিরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এন এম নাসিরুদ্দিনকে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এক আদেশে নাসিরুদ্দিনকে ডিএমপির পরিবহন বিভাগ থেকে বদলি করে মুখপাত্র করেন।

একই আদেশে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ডিএমপির পরিবহন বিভাগের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির পি অ্যান্ড আর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়াহিউল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...