পরীক্ষামূলক সংস্করণ

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকাবাসী, দূষণে বিশ্বে পঞ্চম অবস্থান

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

বিশ্বের অন্যান্য দেশের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। ফলে প্রতিদিনই অস্বস্তিকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে নগরবাসীর।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (২৫৭), দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৯৮), তৃতীয় মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭৯) এবং চতুর্থ ভিয়েতনামের হ্যানয় (১৫৭)।

বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...