পরীক্ষামূলক সংস্করণ

চবিতে একদিনে দুই সহকারী প্রক্টরের পদত্যাগপত্র জমা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগের আবেদন করেছেন। তারা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর মো. বজলুর রহমান।

রোববার (২৯ মার্চ) বিকালে তারা পৃথকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র রেজিস্ট্রারের কাছে জমা দেন।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, পদত্যাগপত্র দুটি প্রক্রিয়াধীন রয়েছে এবং নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

পদত্যাগপত্রে ড. পারভীন আক্তার শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, প্রফেসর বজলুর রহমান বিভাগীয় একাডেমিক কাজের চাপ বেড়ে যাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

উভয় শিক্ষকই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...