অল ক্রাইমস.টিভি ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুলকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মীর্জা নজরুল সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা ক্যাপিটাল কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং খেলাধুলা, সামাজিক কাজ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ্। আমি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”
দুর্গাপুরে তার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতার কামনা করেছেন।



