পরীক্ষামূলক সংস্করণ

ই-ভ্যালি মালিক ও স্ত্রী বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকা: অনলাইনে পণ্য বিক্রির নাম করে গ্রাহকদের কাছ থেকে ৩১০ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।

সিআইডি জানায়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ‘ই-ভ্যালি ডটকম লিমিটেড’ নামে প্রতিষ্ঠান চালিয়ে অনলাইনে অর্ডার গ্রহণ করলেও পণ্য সরবরাহ করেননি। গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে সংগ্রহ করা অর্থে বিলাসবহুল গাড়ি ও বিদেশ ভ্রমণে ব্যয় করেছেন তারা।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারিত হয়েছেন। সিআইডি আরও গভীর তদন্ত চালিয়ে আত্মসাতের অর্থ উদ্ধার ও সহযোগীদের শনাক্তের চেষ্টা করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...