পরীক্ষামূলক সংস্করণ

পাবনা জেনারেল হাসপাতালে হামে রোগীর চাপ বাড়ছে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতাল ভর্তি ২৭ জন রোগীর মধ্যে ছয়টি শিশু ও দুইজন নারী।

শিশু ওয়ার্ডের ২০ বেডের ‘হাম আইসোলেশন কর্নার’ পূর্ণ হওয়ায় নতুন রোগীদের হাসপাতালের পাশের বারান্দায় পৃথকভাবে রাখা হচ্ছে। হাসপাতালের পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, রোগীর চাপ বাড়লে আইসোলেশন কর্নার সম্প্রসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, “সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামে আক্রান্তদের জন্য আইসোলেশন কর্নার চালু আছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।”

জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ১২৬ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

প্রধান খবর

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার জেলার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আসছে...