অল ক্রাইমস.টিভি ডেস্ক
টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী মুক্তা আক্তারের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা আক্তারের ১৬ বছরের ছেলে মুরাদ হাসান রাতের কোনো এক সময় বাঁশের লাঠি দিয়ে তার মাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে এবং ঘরে তালা দিয়ে ছোট বোনকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, মুরাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং অনিয়মিত ছাত্র। মাদকের টাকা না পেয়ে সে মা খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।
সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে ছেলেকে নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযানে মুরাদ হাসানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।



