অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে রাত সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করা হয়। আশপাশের মানুষদের জিজ্ঞাসা করেও মরদেহের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মরদেহ দেখতে অনেকটা ভবঘুরে ধরনের মানুষ মনে হচ্ছে, তবে প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।



