পরীক্ষামূলক সংস্করণ

স্কুলে অনলাইন ক্লাস চালুর চিন্তায় সরকার: শিক্ষামন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হওয়ায় বাংলাদেশ সরকারও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। এই পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থায়ও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা দেশের স্কুলগুলোতে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইনভিত্তিক পাঠ চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার একটি পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি দেশের বড় বড় মহানগর এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে জ্বালানি ব্যবহার কমিয়ে আনা সম্ভব হয় এবং একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনাও অব্যাহত থাকে।

তিনি শিক্ষাব্যবস্থার কাঠামোগত কিছু সমস্যার দিকেও আলোকপাত করেন। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা কার্যক্রম শেষ করতে পারছে না বলে উল্লেখ করেন তিনি। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষাগুলো ওই বছরের মধ্যে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে আয়োজন করে থাকে।

এই দীর্ঘ বিলম্বের ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব সহকারে ভাবছে, যাতে শিক্ষাব্যবস্থা আরও গতিশীল ও সময়োপযোগী করা যায়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...