অল ক্রাইমস. টিভি ডেস্ক
সরকার দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩-এর অধীনে জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারা ৮২৭(১) অনুযায়ী ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিযুক্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন:
- মোঃ মিজানুর রহমান চৌধুরী – নীলফামারী
- এ কে এম মমিনুল হক – লালমনিরহাট
- মোহাম্মাদ জহুরুল ইসলাম – পাবনা
- মোঃ মোস্তাফিজুর রহমান আলেক – নড়াইল
- মোঃ নজরুল ইসলাম মোল্লা – বরগুনা
- মোঃ সিরাজুল হক – জামালপুর
- মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ – ঢাকা
- চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী – গাজীপুর
- জামিলুর রশিদ খান – মানিকগঞ্জ
- তোফাজ্জল হোসেন – নরসিংদী
- মোঃ আফজাল হোসেন খ’পলাশ – ফরিদপুর
- আহমেদ আলী – হবিগঞ্জ
- এ কে এম সলিম উল্যা সেলিম – চাঁদপুর
- অধ্যাপক এম এ খালেক – ফেণী
মন্ত্রণালয় জানায়, যথাযথ অনুমোদনের পর জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



