পরীক্ষামূলক সংস্করণ

মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান, হাসপাতালে প্রতিনিধি দল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩০ মার্চ) তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল এ অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

প্রতিনিধি দলটি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবগত হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

এ সময় মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। তার বড় ছেলে দিপ্ত চিকিৎসা সহায়তা ও খোঁজখবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসপাতালে এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...