অল ক্রাইমস.টিভি ডেস্ক
বলিউডের ভাইজান সালমান খান ও দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক বংশী পৈডিপল্লীর নতুন বিগ বাজেট অ্যাকশন ড্রামায় সালমানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নয়নতারা।
শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে প্রযোজক দিল রাজুর এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে পারে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘মহার্শি’ ও ‘বারিসু’-খ্যাত বংশীর এই ছবিতে থাকবে অ্যাকশন ও আবেগের মিশেল। সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার’ সিরিজের সাফল্যের পর এই নতুন জুটি নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।
শিগগিরই সিনেমার নাম ও অন্যান্য বিস্তারিত ঘোষণা আসবে বলে জানা গেছে।



